ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

রাজশাহীতে মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৪,  11:17 AM

news image

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসচালকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই চালকের মধ্যে একজনের নাম রতন। অন্যজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুই জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুত গতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ওসি আরও জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়া নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাম না জানা নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়ার শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম