ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের

#

১১ আগস্ট, ২০২৪,  5:06 PM

news image

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর শহিদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ী চালককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হোসেন, তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা রেলগেট) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশী অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম