ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২ ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, তোপের মুখে পালালো কসাই শাহ মোহাম্মদ নেছারুল হককে ধর্মমন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কলাবাগানে মেয়ের পরিবারের ধাওয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক ১ সংস্কারের পর যমুনায় উঠবেন নতুন প্রধানমন্ত্রী

রাজশাহীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

#

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৪,  2:33 PM

news image

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলায় দুই প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২১ মে) সকালে গোপালপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থদের মধ্যে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- আমজাদ হোসেন (৪৬), আছের প্রামানিক (৪০), শহিদুল ইসলাম (৩৬), মিঠুন আলী (২৬) সান্টু (২৫), নান্টু (৩৫), রাজ্জাক (৫০), আব্দুল হাকিম (৪৫), শিহাব, আজের। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, ভোটকেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ চলছে। এ বিষয়ে রাজশাহী জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, দুর্গাপুরে একটু সমস্যা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে সুষ্ঠু ও সুন্দরভাবে জেলার তিন উপজেলায় ভোটগ্রহণ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম