ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রাজশাহীতে টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৬,  6:55 PM

news image

হিমালয় ছুঁয়ে আসা উত্তরী হাওয়ায় কাঁপছে রাজশাহী। গত দুই দিন ধরে জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন‌ বুধবারও ৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। গেল তিন-চার দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। শীতের কনকনে বাতাসে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা কাজের প্রয়োজনে বের হচ্ছেন শীতের পোশাক পরেও স্বস্তি মিলছে না। এ বিষয়ে স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, টানা দুদিন ধরে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল শতভাগ। আরও কয়েকদিন শীতের এই তীব্রতা থাকতে পারে। এদিকে, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধের সংখ্যা। হঠাৎ করেই হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম