ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

রাজশাহীতে ঝড়ে গাছ উপড়ে ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুন, ২০২৪,  10:56 AM

news image

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার রাজার মোড়ে আকস্মিক ঝড়ে উপড়ে পড়েছে একটি বটগাছ। আর এই গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন তিনজন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ১০ জন। এদের মধ্যে চারজনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাত সোয়া ৮টায় দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ স্থানীয় প্রশাসন এবং উপজেলা ফায়ার সার্ভিস।  এ ঘটনায় নিহতরা হলেন- মুরাদ আলী ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০) ও হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)। অন্যদিকে আহত ১০ জনের মধ্যে চারজনকে স্থানীয় বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল ও জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহত সবার বাড়ি চকবাউসা গ্রামে। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, ‘গাছচাপা পড়ার ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যান্যরা চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে গেছেন।’  এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম-সহ পুলিশ ও বাঘা ফায়ার স্টেশনের কর্মকর্তারা। তারা গাছের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারসহ ডালপালা কেটে রাস্তা ফাঁকা করেন। এ সময় একটি হ্যান্ড মাইকে সাধারণ জনগণকে উদ্ধার কাজে সহায়তা করার জন্য নির্দেশনা দেন শাহরিয়ার আলম।  বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়। এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম