ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২৩,  7:46 PM

news image

রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনে এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ  প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি রাস্তা থেকে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করেছে আদালত চত্বরে। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, ঘটনার পরপরই পুরো আদালত চত্বরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম