ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৪,  6:33 PM

news image

রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। তানভীর রাজবাড়ী পৌরসভা ৩নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহত তানভীরের ভাবি লিমা খাতুন বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তিনি আরও বলেন, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফরিদপুর নেওয়ার পথে মারা যান তানভীর। রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। মঙ্গলবারই তিনি বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম