ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০২৩,  5:13 PM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি মুন্না আজিজ মহাজনকে (৪২) কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না আজিজ মহাজন কোনগ্রাম গ্রামের আজর আলী মহাজনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার কিছুক্ষণ পর বালিয়াকান্দি নারুয়া ইউনিয়নে বুধবার (২৫ অক্টোবর) আওয়ামী লীগের একটি কর্মসূচি সফল করার লক্ষ্যে ইউনিয়নে একটি উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়।বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মুন্না আজিজ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছি।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম