ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
মহাসড়কে ডাকাতির প্রস্তুতি ; আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল থেকে ধেয়ে আসছে শক্তিশালী ‘বৃষ্টি বলয়’ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী টেন্ডার ইস্যুতে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা : র‍্যাব প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী বামনায় ​স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ সভা ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে

রাজবাড়ীতে ভোট দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

#

২১ মে, ২০২৪,  4:21 PM

news image

রাজবাড়ীতে উপজেলা নির্বাচনের ভোট দিতে গিয়ে ইউসুফ মন্ডল (৬২) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় বালিয়াকান্দির নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে তার মৃত্যু হয়। নিহত ইউসুফ মন্ডল নবাবপুরের চরদক্ষিণবাড়ীর হানু মন্ডলের ছেলে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ভোটকেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে ইউসুফ মন্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। শুনেছি তিনি মারা গেছেন। জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সকাল ৮টা থেকেই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে। এই ধাপে মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। এরমধ্যে পুরুষ এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন এবং নারী এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন। তৃতীয় লিঙ্গ ভোটার ২৩৭ জন। উল্লেখ্য, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় গত ৮ মে ভোট অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলছে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় আগামী ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম