ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:52 AM

news image

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে।   আহতরা হলেন- বালিয়াকান্দি উপজেলার জাহিদুল ভূইয়া, বিটু মোল্লা, মশিউল আজম চুন্নু, রুবেল মোল্লা, লিটন শেখ, আরিফ শিকদার ও ওসমান শেখ। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, অধিপত্য বিস্তার ও চাঁদা চাওয়াকে কেন্দ্র করে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ও মশিউল আজম চুন্নু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া দাবি করেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বালিয়াকান্দির চৌরাস্তার মোড়ে আমি দোকান থেকে শ্যাম্পু কিনে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় মশিউল আজম চুন্নুর ছেলেসহ কয়েকজন যুবক ৭/৮টি মোটরসাইকেল নিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। এক পর্যায়ে তাদের সাথে থাকা আকমল আমাকে মারধর শুরু করে। এরপর আমাদের সভাপতি গোলাম শওকত সিরাজের বাড়িতে গিয়ে আগুন দেয়। আমাদের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এরপর ওরা আবার সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে। রাত ৯টা পর্যন্ত দুইপক্ষের সংঘর্ষ হয়। এ ব্যাপার চুন্নুর মুঠোফোনে বক্তব্য জানার জন্য ফোন করা হলে রিসিভ করেননি। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যণ কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে হতাবস্থায় সাতজনকে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম