ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৮ অক্টোবর, ২০২৩,  4:43 PM

news image

রাজবাড়ীর পাংশায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাবুপাড়া ও হেনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের খয়বর মণ্ডলের ছেলে আজিদুর মণ্ডল (৫০) ও কালুখালী উপজেলার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল (২৫)। পাংশা হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে গরুবাহী একটি পিকআপ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার মৈশালা এলাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পিকআপটি বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি গরু লাফ দিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া আজিদুর মণ্ডলের শরীরের ওপর পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, কালুখালী থেকে নসিমনে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ১০-১২ জন লালন ভক্ত কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে যাচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে নসিমনটি পাংশার হেনা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা কয়েকজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এদের মধ্যে বিল্লাল নামে এক যুবক অজ্ঞাত ওই গাড়ির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এএসআই সোহরাব হোসেন বলেন, নিহত দুজনের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম