ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাজবাড়ীতে সড়কে গেল মোটরসাইকেলের ২ আরোহীর প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  10:47 AM

news image

রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. এম এম আখিরুজ্জামান।  তিনি বলেন বলেন, রাত সাড়ে ১০ টার পরে দুর্ঘটনায় আরিফ, স্বাধীন ও শাওন নামে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমাদের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ ও স্বাধীনকে মৃত ঘোষণা করেন। শাওনকে গুরুতর অবস্থায় ফরিদপুর প্রেরণ করা হয়।  জানা গেছে, রাতে পাংশা থেকে দুইটি মোটরসাইকেলে চার বন্ধু রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। কালুখালী উপজেলার বাংলাদেশ হাট  এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন আরিফ ও স্বাধীন মারা যায়। নিহত আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের বক্কর শেখের ছেলে, স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলালুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম