ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  2:02 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় বক্তব্য দেন তিনি। বেগম জিয়ার রাজনীতি করা-না করা নিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে ফখরুল বলেন, সময় এলেই তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ; এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে এ দল। নির্যাতন করে এ সরকার টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারকে সরাতে হবে, এটাই এখন আমাদের প্রধান কাজ। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এত উন্নয়ন করছি তারপরেও এরা চিৎকার করে কেন - প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব আরও বলেন, উন্নয়ন করছেন আপনাদের নিজেদের; আপনাদের যারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা আছে তাদের, দলের মানুষ এবং আপনাদের আশ্রয়ে যারা আছে। এরই মধ্যে তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম