ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীর ১৩ পয়েন্টে সুলভ মূল্যে ডিম বিক্রি কাল থেকে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  10:11 PM

news image

ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে রোববার (১০ নভেম্বর) থেকে ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ কথা জানান। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সেখানেই তিনি জানান, রোববার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি। এ সময় তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম