ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

রাজধানীর হাজীপাড়া থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  12:54 PM

news image

রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকা থেকে ইতি আক্তার (১২) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান খান বলেন, খবর পেয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি,

২২ দিন আগে মেয়েটি ব্যারিস্টার রাজেন আহমেদের বাসায় কাজের জন্য আসে।তাকে তার বাবা-মা জোর করে কাজে পাঠানোয় সে ওই বাসায় গলায় ফাঁস দেয়। পরে বাসার দারোয়ান ও রাজেন আহমেদের বাবা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুর রহমান খান বলেন, হাজীপাড়ার ২৭৯/৫ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করতেন ইতি। তার বাড়ী কিশোরগঞ্জের ইটনায়। বাবার নাম আলমগীর হোসেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তে যদি কেউ জড়িত থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম