ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৪,  4:54 PM

news image

রাজধানীর সড়কে ফিরতে শুরু করেছে স্বাভাবিক অবস্থা। সোমবার (২৯ জুলাই) সকাল থেকেই বেড়েছে যানচলাচল। রাস্তায় দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন।  মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই। কোথাও কোথাও দেখা দেয় যানজটও। কারফিউ শিথিলের এই সময়েও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনী। এদিকে আজ সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম