ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  4:54 PM

news image

আজ (মঙ্গলবার) পাইপলাইনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো-রাজধানীর হাতিরপুল, গ্রিনরোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, (ফার্মগেট হতে পান্থপথ পর্যন্ত সড়কের উভয় পাশে), কাঁঠালবাগান, কলাবাগান, শুক্রাবাদ ও ইন্দিরা রোড। এ ছাড়া এসব এলাকার আশেপাশে গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম