ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

#

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৫,  4:48 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী, পেশাদার মাদককারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাসেল (২৮), স্বপন (২৫), রাকিব (২২), ইসমাইল (৩০), রিয়াজ (৩২), মারুফ (২২), সিয়াম (২১), আরিফ (২৬), শারমিন আলম (৪৩), কিবরিয়া (২২) ও জাকির (৩৮)। মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত মঙ্গলবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, পেশাদার মাদককারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম