ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

রাজধানীর বাড্ডা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২২,  4:36 PM

news image

রাজধানীর বাড্ডায় ঘরের মেঝে থেকে আফরোজা (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডার গুদারাঘাট এলাকার ভাড়া বাসার মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি।

পরে পুলিশে খবর দেন। বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। আফরোজাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে ও কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার কারণ জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম