ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৫,  10:45 AM

news image

রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া মহাখালীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ফার্মগেটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া মহাখালী এসকেএসের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা করেছে এখনও জানা যায়নি। হয়তো চলন্ত কোনও যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম