ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

রাজধানীর পল্টনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  12:41 PM

news image

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সোমবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থনকারী নেতাকর্মীদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ সময় পাল্টা পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল নিক্ষেপ করেন নেতাকর্মীরা। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিনা উস্কানিতে নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় আগামীকাল বিকাল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ হবে। চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের এই অর্ধদিবস হরতাল পালন করা হয়। রতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে হেঁটে ও রিকশায় গন্তব্যের উদ্দেশে রওনা হন অফিসগামী মানুষ। এদিকে, নিরাপত্তার জন্য রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখা গেছে। এর আগে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম