ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৫,  11:54 AM

news image

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার পর একটি সিএনজিচালিত অটোরিকশা ইউটার্ন নিতে গিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষে হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে সিএনজির এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় পাশের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে চালকসহ অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আশপাশের সড়কে যানজট তৈরি হয়। পরে সিএনজিটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম