ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু ক্যাম্পে আগুন, পশ্চিমবঙ্গে বিএসএফ সদস্যের মৃত্যু গণভোটের ইস্যুতে ১১ দলের নতুন কর্মসূচি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী কাল ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত ১৪ ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী আ. লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে কাক চিকিৎসা নিতে নিজেই হাজির হাসপাতালে

রাজধানীর একাধিক জায়গায় ফানুসের আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২২,  10:17 AM

news image

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর বেশ কিছু স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। শনিবার (০১ জানুয়ারি) দিনগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব আগুন লেগেছিল সবগুলো আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনগুলো বড় না হওয়ায় তেমন কোনো সমস্যা নেই।

এছাড়া উত্তরা এলাকায় একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মাদপুর, মিরপুর, তেজগাঁও, খিলগাঁও, ডেমরা, যাত্রাবাড়ী, সূত্রাপুর, লালবাগ, রায়েরবাগ, কেরানীগঞ্জসহ আরও কিছু স্থানের বিভিন্ন জায়গায় বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়। রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করেছি। এরমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বাড়ির ছাদে আগুন লেগেছিলো। এছাড়া ধোলাইপাড় বড় মসজিদের পাশে একটি ভবনের ছাদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে কোনো আগুনই ভয়াবহ আকার ধারণ করেনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম