ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে ২ যুবককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  5:48 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দু’পক্ষের মারপিটের ঘটনায় নাসির বিশ্বাস (২২) ও মুন্না (২৩) নামে দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান নাসির। অপরদিকে মুন্না সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান। তিনি জানান, সংঘর্ষে নাছির বিশ্বাস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এ ছাড়া সংঘর্ষে আহত মুন্না (২৩) নামে একজনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুই যুবকের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম