ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২২,  5:35 PM

news image

রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে দুর্ঘটনায় স্কুটিচালক নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মাইশা মমতাজ মীম (২০)। তিনি নর্থ-সাউথে ইংরেজি বিভাগে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (১ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দুপুরে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ। তিনি বলেন, ফ্লাইওভার থেকে ৩০০ ফিট সড়কে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে একটি কাভার্ডভ্যানকে দেখা গেছে। ফুটেজ নিয়ে কাজ চলছে।

মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। জাতীয় জরুরি সেবা-৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়া খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) সজল সরকার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মীমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম