ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা বই ছাপায় অগ্রগতি, নভেম্বরেই শতভাগ সরবরাহের লক্ষ্য তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে সহকর্মীর কিল-ঘুসিতে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৪,  8:21 PM

news image

রাজধানীর দক্ষিণখানের বটতলা এলাকায় সহকর্মীর কিল-ঘুসিতে মো. সজিব (১৭) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের অভিযোগ মাহিন (১৭) নামে আরেক গার্মেন্টস কর্মীর কিল-ঘুসিতে সজিবের মৃত্যু হয়েছে। শনিবার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজিবের ভাই সলেমান বলেন, আমার ভাই দক্ষিণখান এলাকায় ফ্যাশন গার্মেন্টসে কাজ করে। সকালে আমার ভাই বাসা থেকে গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে বের হয়। পরে খবর পাই আমার ভাই উত্তরায় কুয়েত মৈত্রী হজ হাসপাতালে আছে। সেখানে গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। তিনি আরও বলেন, জানতে পারি একই গার্মেন্টসের মাহিনের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কিল-ঘুসি ও বুকে লাথি মারলে আমার ভাই অজ্ঞান হয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি দক্ষিণখান থানাকে জানিয়েছি। এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম