ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

রাজধানীতে মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্য গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৪,  5:06 PM

news image

রাজধানীতে মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগ। এই সময় তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়। রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে সর্বশেষ ৪৮ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়। এছাড়া পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছা. আনোয়ারা আলেয়া বেগমকে (৩২) গ্রেফতার করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম