ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে মাদকসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে ১৫ মামলার এজাহারনামীয় আসামি সোহেল সরদারকে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সায়েন্সল্যাব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসি’র সিটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ। ডিএমপির উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তালেবুর রহমান বলেন, নিউমার্কেট থানা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোরগ্যাং অপরাধসমূহ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানকালে সিটিটিসি’র সিটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজ এলাকায় ১৫ মামলার এজাহারনামীয় আসামি সোহেল সরদার অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের ওপর থেকে সোহেল সরদারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও মাদকের ১৫টি মামলা রয়েছে।তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম