ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন দেশে স্বর্ণের দামে বড় পতন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২১,  6:15 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম হেরোইন ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম