ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে যাত্রী হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  8:21 PM

news image

রাজধানী ঢাকার ওয়ারী জয়কালী মন্দির মোড়ে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মো. ইরফান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রীনবাংলা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইরফানের সহকর্মী আব্দুল কাদের জানান, ইরফান নবাবপুরে একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন। তার বাসা ডেমরায় এলাকায়। সকালে ডেমরা থেকে গ্রীনবাংলা বাসে করে নবাবপুরে যাচ্ছিলেন। তিনি আরও জানান, বাসের কন্ট্রাকটর এর সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয় ইরফানের।

এক পর্যায়ে বাসের কন্ট্রাকটর তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ওয়ারী থানার পেট্রোল সাব-ইন্সপেক্টর (পিএসআই) আরাফাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কন্ট্রাকটর মোজাম্মেল তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে আটক করে। পরে কৌশলে পালিয়ে যায় মোজাম্মেল। ইরফান ঢাকা মেডিকেলে মারা যান। মোজাম্মেলকে আটক ও গ্রীনবাংলা বাস জব্দ করতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ। ইরফানের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ইরফানের স্বজনরা। ইরফানের বড় ভাই মো. রায়হান জানান, ডেমড়া সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় তাদের নিজেদের বাড়ি। ইরফান এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সেখানেই থাকতেন। বাবার নাম মৃত আলমগীর হোসেন। ৩ ভাই ১ বোনের মধ্যে ইরফান ছিলেন তৃতীয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম