ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান

রাজধানীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪,  5:09 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশার চালক।বিষয়টি নিশ্চিত করে পল্টন থানা পুলিশের এস আই মো. আরিফ গণমাধ্যমকে বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম