ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

রাজধানীতে বাসা থেকে জবিশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২১,  12:01 PM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সদ্য ভর্তি হওয়া মেহেবুল্লাহ তৌসিফ (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তৌসিফের মরদেহ উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য জানান।

এসআই নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসার পাঁচ তলায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করি। ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল লাশটি।’ জানা গেছে, তৌসিফের বাড়ি পটুয়াখালী। বাবার নাম মেজবাহ উদ্দিন। গতকাল রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোকজনের বরাত দিয়ে এসআই নজরুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষার্থী এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন। তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে, কেন গলায় ফাঁস লাগানো ছিন, তা জানা যায়নি। আত্মহত্যা করেছেন, না-কি অন্যকিছু, তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম