ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪,  9:32 PM

news image

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ বালুর মাঠ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোছা. শিল্পী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিল্পী আক্তারের ছেলে হৃদয় জানান, আমার মা বাসা বাড়িতে কাজ করেন। বাবা রিকশাচালক। সকালের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যান মাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানার নরসিংগাল পট্টি এলাকায়। বর্তমানে হাজারীবাগের বেড়িবাঁধ বউবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম