ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  8:14 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ রাসেল টাওয়ারের বিপরীত পাশের ডাস্টবিন থেকে আনুমানিক একদিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন,

সকালে পথচারীদের মাধ্যমে জানতে পারি ডাস্টবিনে একটি নবজাতকের মরদেহ পরে আছে। পরে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করি। তিনি বলেন, মৃত নবজাতকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো ব্যক্তি মৃত অবস্থায় তাকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম