ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

রাজধানীতে ছিনতাইকারীর হাতে লেগুনাচালক খুন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৪,  10:57 AM

news image

রাজধানী ঢাকার রামপুরা ব্রিজে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. হাসান (২২) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা আমির হোসেন বলেন, হাসান পেশায় লেগুনাচালক ছিলেন। রাতে বাসায় ফেরার পথে রামপুরা ব্রিজে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। এসময় তার কাছে থাকা টাকা এবং মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিতে গেলে হাসানকে তারা ছুরিকাঘাত করেন। পরে খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। হাসান বরিশালের ভান্ডারিয়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। কর্মসূত্রে রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম