ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রাজধানীতে গাড়ির ধাক্কায় ট্রাক হেলপারের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  10:36 AM

news image

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  ট্রাক চালক মো. শামীম জানিয়েছেন, শাহাবুল ছিল ট্রাকের হেলপার। তিনি বলেন, তারা ট্রাকে মাল বোঝাই করে রংপুর যাওয়ার পথে গুলিস্তান এলাকায় গাড়িটির চাকা গর্তে পড়ে আটকে যায়। পরে ওই গাড়িটিকে সেখান থেকে উঠানো জন্য আরেকটি গাড়ির মাধ্যমে ধাক্কা দেয়া হচ্ছিল। সে সময়ে ট্রাকের নিচে হেলপার শাহাবুল জোগান দিতে গিয়ে চাপা পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।  রংপুর জেরার পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে শাহাবুল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম