ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৬,  11:38 AM

news image

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৭ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৭৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ৫৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ টি মোবাইলফোন, ৮ টি বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড, ১ টি প্রাইভেটকার, ১৪৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম