ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে কলেরার টিকাদান কর্মসূচি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  10:39 AM

news image

রাজধানীর পাঁচ এলাকায় শুরু হয়েছে কলেরার মুখে খাওয়ার টিকাদান কর্মসূচি। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এই বিশেষ টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে। সোমবার (২৭ জুন) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান এলাকার এক বছরের বেশি যেকোনো মানুষকে এই মুখে খাওয়ার টিকা দেওয়া হচ্ছে। ১৪ দিন পর এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এবার ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, কলেরার টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর কর্মসূচি বাস্তবায়ন করছে আইসিডিডিআর,বি। রোববার বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৪৭টি দেশে প্রতিবছর কলেরার প্রকোপ দেখা দেয়। এর মধ্যে আটটি দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হন, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা শহরে দুই লাখ ৬৬ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে অনেকেই আক্রান্ত ছিলেন কলেরায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম