ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

রাজধানীতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  6:20 PM

news image

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার শিক্ষকরা। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। যা এখনও চলমান। আন্দোলনরত শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদরাসা এখন পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। এ অবস্থায় দাবি মানা না হলে রাজপথ না ছাড়ারও হুঁশিয়ারি দেন তারা। এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম