ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

রাজধানীতে আজ বিএনপির পদযাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  4:40 PM

news image

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে ৪ দিন পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পদযাত্রা কর্মসূচির প্রথম দিন শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে দলটি। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত পদযাত্রা করবে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় পদযাত্রা গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড দিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গিয়ে শেষ হবে। এ ছাড়া বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মুগদা থেকে শুরু করে মালিবাগ গিয়ে শেষ হবে পদযাত্রা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। এই কর্মসূচি যুগপৎভাবে পালন করা হবে। এতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। তিনি বলেন, চলমান আন্দোলনকে সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিএনপির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম