ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৫,  4:52 PM

news image

বৈষম্যবিরোধী আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।  মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)। ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি চৌকস দল। গ্রেফতার সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে, ডিবির উত্তরা বিভাগের আরেকটি চৌকস দল উত্তরখানের দেওয়ানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মহর হোসেন দেওয়ানকে গ্রেফতার করে। দেওয়ানের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে। ডিবি সূত্রে আরও জানা যায়, বাংলামোটর এলাকায় আরেকটি অভিযানে দুষ্কৃতির সঙ্গে জড়িত রাসেলকে গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল মিটিং করতো এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিল মর্মে জানা যায়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম