ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজউকের সেবায় নতুন গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন দেশে স্বর্ণের দামে বড় পতন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আইস-হেরোইনসহ ৭০ জন আটক

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  6:12 PM

news image

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইস-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৭০ জনকে আটক করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, তার মধ্যে রয়েছে— ২০৪ গ্রাম ৯৬৬ পুরিয়া হেরোইন, ৭৫৮০ পিস ইয়াবা বড়ি, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা, ২০ নেশাজাতীয় ইনজেকশন ও ৬ গ্রাম আইস। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় ৪৯ মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম