ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

রাজধানীতে অস্ত্রসহ মাদককারবারি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  10:51 AM

news image

রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্রসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছে থেকে একটি দেশি পিস্তল, একটি গুলি ও ৯৪টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ রানা নামের ওই ব্যক্তি মিরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। একটি মাদক মামলায় তার সাত বছরের জেলও হয়েছে। র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাসুদ রানা মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করতে মাসুদ প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন। মানুষকে ভয়ভীতি দেখাতেন। ২০১৩ সাল থেকে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম