ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪,  5:18 PM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৮ অক্টোবর) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার সকাল ৬ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদকসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৯৩ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ৭৫০ লিটার দেশি মদ, ১ বোতল ফেনিসিডিল ও ২টি ইনজেকশন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম