ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  10:52 AM

news image

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. আইনাল হক (৪৮), মো. আরিফুল ইসলাম (৪৩), ইমন হোসেন (২৫), সাকিবুল ইসলাম সুমন (২৬), মো. আলাল মিয়া (৩০), মো. শিমুল (২২), মো. শাকিল হোসেন নোমান (২৭), মো. তাওফিকুর রহমান (২৫), মো. রনি হায়দার মোল্লা (২৩), মো. তুরান ইসলাম (২২), স্বপন মিয়া (২৮), মো. কাউসার (২৭), মো. সোহেল হোসেন জুয়েল (২৮), মো. আলী হোসেন (৪৫), মো. শানু মিয়া (৪৫), মো. সুমন মিয়া (২০) ও মো. মিজু আহম্মেদ (২৬)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার উত্তরা পশ্চিম থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম