ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল লি‌বিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭০ জন ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী ডিএসসিসি’র নামে কুকুর অপসারণ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ মিরপুরে ৭ বছরের মেয়েকে গলাকেটে হত্যা হাম রোগীদের আলাদা ওয়ার্ড বাধ্যতামূলকসহ পাঁচ দফা নির্দেশনা জারি ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ : পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৬,  1:13 PM

news image

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মিজান এবং এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ নিয়ে মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একই মামলায় আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুর, ছিন্নমূল এক নং সমাজের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির তিন হাজার ১০০ একরজুড়ে অবস্থান জঙ্গল ছলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা, সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। প্রসঙ্গত, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র‌্যাব-৭ এর সদস্যারা। এ সময় তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে র‍্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মো. মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় আনার পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম