ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

রাজধানীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২২,  10:46 AM

news image

রাজধানীর সূত্রাপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।পরিবারের দাবি, যৌতুক না দেওয়া ও পারিবারিক কলহের জেরেই তাকে খুন করা হয়েছে। বিবাহিত জীবন শুরুর দুই বছর না যেতেই মেয়েকে হারিয়েছেন মা। বাকরুদ্ধ হয়ে পড়েছেন ভাই-বোনও। রাজধানীর সূত্রাপুরে স্বামী নাসিরের সঙ্গে থাকতেন গৃহবধূ জেসমিন। আর ক'দিন পরই পরিবারে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু নিমিষেই সব এলোমেলো হয়ে যায়।

৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ উঠেছে নাসিরের বিরুদ্ধে। জেসমিনের পরিবারের দাবি, গত শুক্রবার সূত্রাপুরের বাসায় স্ত্রীকে হত্যার পর তড়িঘড়ি করে লাশ নিয়ে চাঁদপুরে গ্রামের বাড়ি চলে যান নাসির। আর শ্বশুর বাড়ির লোকজনকে জানান, জেসমিন আত্মহত্যা করেছে। পরে পুলিশের সহায়তায় দু'দিন পর তার মরদেহ ঢাকায় এনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে উপযুক্ত বিচার চেয়েছেন তারা। জেসমিনের বাবার দাবি, বিভিন্ন সময় নাসির ও তার পরিবারের পক্ষ থেকে টাকা চাওয়া হত। এছাড়া জেসমিন গ্রামে না থেকে ঢাকায় থাকাসহ বিভিন্ন বিষয়ে কলহ লেগেই থাকত তাদের মধ্যে। অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম