ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীতে অটোরিকশা চালককে হাতুড়ি পেটা, টাকাসহ গাড়ি ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  6:07 PM

news image

রাজধানীর কলেজগেট এলাকায় মো. কবির হোসেন (৪৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছ থেকে নগদ টাকা ও অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে। আহত অবস্থায় কবির হোসেনকে উদ্ধার করে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহতের স্ত্রী মিনু বেগম ও ছেলে মো. সাব্বির ঢামেকে সাংবাদিকদের জানান, রাতে কবির ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন। একজন যাত্রী কলাবাগানে নামলেও অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী কবিরকে ধরে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তার কাছ থেকে প্রায় ১ হাজার টাকা, মোবাইল ফোন এবং অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। একপর্যায়ে কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পুরো অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আহত কবির কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম