ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  6:35 PM

news image

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খোরশেদ আলম (২৮) নামের এক রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খীলমোগল তালুকদারপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঘটনাস্থল থেকে মাত্র ৭০ ফুট দূরে। নিহত খোরশেদ আলম ওই এলাকার আবদুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা মসজিদের পাশে ছুটে গিয়ে খোরশেদের গলাকাটা লাশ দেখতে পান। লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেট পড়ে ছিল। নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) বলেন, প্রতিদিনের মতো তার স্বামী দোকান থেকে বিস্কুট নিয়ে ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি জানালা দিয়ে দেখেন, দুই ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। কিছুক্ষণ পর স্থানীয়রা খবর দেন, মসজিদের পাশে তার স্বামীর লাশ পড়ে আছেন।  স্থানীয় ইউপি সদস্য নুরজাহান জানান, খোরশেদ তিন বছর আগে বিয়ে করেছেন। তার অন্য ভাইয়েরা প্রবাসে থাকেন। রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।      

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম