ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি এবার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট

রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি: খোলা হবে ১৬টি স্পিলওয়ে

#

নিজস্ব প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২৫,  5:07 PM

news image

রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি এখন বিপদসীমার কাছাকাছি। তাই খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে। বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খোলা হবে। এতে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে ৯ হাজার কিউসেক।  আজ সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের মাহমুদ হাসান এ তথ্য জানান। বিউবো সূত্রে জানাযায়, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুলকার্ভ অনুযায়ী পানি রয়েছে ১০৭ ফুট এমএসএল। যা একেবারে বিপদসীমার কাছাকাছি। বর্তমানে হ্রদের পানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই আপাতত ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে হ্রদের পানি আরও বৃদ্ধি পেলে আবারও পানি ছাড়ার সিদ্ধান্ত অব্যাহত থাকবে বলে জানান বিউবো।  অন্যদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় সচল আছে কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট। এসব ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের ফলে পানি নিষ্কাশিত হচ্ছে প্রায় ৩২ হাজার কিউসেক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম